গুগল আপনার ফোনে থাকা ব্যাকআপ ডিলিট করে দিতে পারে!জেনে নিন কি করবেন ?
বহু মানুষেরই স্বভাব রয়েছে ঘনঘন ফোন বদলানো। আবার ফোনেই সব কিছুর ব্যাকআপ রেখে দেওয়া। আপনি যদি মনে করেন, নতুন ফোন ব্যবহার করার সময়ে পুরনো ফোনে রাখা সমস্ত ব্যাকআপ একইরকম থাকবে?তাহলে ভুল ভাবছেন! যে কোনো সময় আপনার ফোনের ব্যাকআপ যেকোনও সময়ে মুছে দিতে পারে গুগল!
ফোনে থাকা যেকোনও দরকারি তথ্য, যেমন, কনট্যাক্টস, ছবি, মেসেজ, ভিডিও প্রভৃতি ফোনেই অনেকে অ্যান্ড্রয়েড ব্যাকআপ রেখে দেন। যদি কোনো সময় ফোল্ডার কোনওভাবে ডিলিট হয়ে গেলেও অ্যান্ড্রয়েড ব্যাকআপ থেকে পেয়ে যেতে পারেন। যাঁরা এমনটা করেন, তাঁরা জেনে রাখুন। আপনার ফোনটি যদি একটানা ২ মাস অচল হয়ে পড়ে থাকে, তাহলে আপনার ফোনে থাকা সমস্ত অ্যান্ড্রয়েড ব্যাকআপ ডিলিট করে দেবে গুগল। এমনকি আপনাকে আগে থেকে না জানিয়ে তাই সাবধান হন।কোনও ফোনে অ্যান্ড্রয়েড ব্যাকআপ রাখলে মাঝেমাঝেই ফোনটিকে চালু করুন।
Labels: Other, Tech News