এবার থেকে লোকেশন ট্র্যাক করা যাবে হোয়াটসঅ্যাপে
রোজ নিত্য নতুন ফিচার উপহার দিচ্ছে হোয়াটসঅ্যাপে আমাদের । এখন থেকে হোয়াটসঅ্যাপে মিলবে ‘লাইভ লোকেশন ট্র্যাকিং’-এর সুবিধা। তবে এই সুবিধা আপাতত পরীক্ষামূলকভাবে কেবল বেটা ভার্সনে এই পরিসেবা পাওয়া যাচ্ছে। হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ফিচারের মাধ্যমে এখন থেকে আপনার হোয়াটসঅ্যাপ কনট্যাক্ট লিস্টে থাকা ব্যক্তিদের লোকেশান ট্র্যাক করা যাবে। শুধু তাই নয়; পাশাপাশি নিজের লোকেশানও অন্য ইউজারদের পাঠানো যাবে।
গোপনীয়তা বজায় রাখতে ইউজারদের ম্যানুয়ালি এই ফিচারটি অন করতে হবে। এতে লোকেশন আপনার বন্ধুদের কাছে পৌঁছে যাবে। প্রত্যেক দু থেকে পাঁচ মিনিটের ব্যবধানে ইউজাররা অন্য ইউজারদের লোকেশান সম্পর্কে জানতে পারবেন। বর্তমানে অবস্থান শেয়ার করা যায় হোয়াটসঅ্যাপের মাধ্যমে। কিন্তু রিয়েল টাইম লোকেশন ট্র্যাকিং সম্পূর্ণ অন্য জিনিস। খুব তাড়াতাড়ি সমস্ত মোবাইলে এই নতুন সুবিধা পেতে চলেছে ইউজাররা।
Labels: Tech News